ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১২:০২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

চট্টগ্রামে করোনায় নতুন ৬৬ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২৭ জুন ২০২২ সোমবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৬৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৭ দশমিক ০৪ শতাংশ। করোনায় আক্রান্তদের মধ্যে শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি।
করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত রিপোর্টে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল রোববার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৬৬ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৫৪ ও  উপজেলার ১২ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ৫ জন, রাউজানে ২ জন এবং ফটিকছড়ি, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা ও বোয়ালখালীতে  একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ১২ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৯২ হাজার ৪৪৯ ও গ্রামের ৩৪ হাজার ৫৬৩ জন। 
করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহর ও গ্রামে কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৫ ও গ্রামের একজন পজিটিভ পাওয়া যায়। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ১৭ টি নমুনা পরীক্ষায় শহরের ৫ টিতে করোনার জীবাণু মিলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ১৭ ও গ্রামের ৪ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষিত ৪১ নমুনার মধ্যে শহরের ২টিতে জীবাণু থাকার প্রমাণ মিলেছে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৪৩ নমুনা পরীক্ষায় শহরের ৫টিতে করোনা ভাইরাস শনাক্ত হয়।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১২৯ নমুনা পরীক্ষা করা হলে শহরের ৯টিতে ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হয়। ইম্পেরিয়াল হাসপাতালে ৩৬ জনের নমুনার মধ্যে শহরের ৪ জন ভাইরাসবাহক শনাক্ত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৮০ নমুনার একটিতেও করোনার জীবাণু মিলেনি। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৭ টি নমুনায় কোনো আক্রান্ত পাওয়া যায়নি। এপিক হেলথ কেয়ার হাসপাতাল ল্যাবে ৪৯ নমুনায় শহর ও গ্রামের একটিতে করে জীবাণুর উপস্থিতি ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতালে ১১৮ জনের নমুনা পরীক্ষায় শহরের ৬ ও গ্রামের একটিতে ভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৬৮ জনের এন্টিজেন টেস্ট করা হলে ৪ জন আক্রান্ত বলে জানানো হয়।
এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের একটি নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে যায়নি।