চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ পিএম, ১১ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নে রাশেদা বেগম (২১) নামে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত রাশেদা বেগম ওই গ্রামের জিহাদের স্ত্রী। এ ঘটনায় পুলিশ রাশেদার স্বামী জিহাদকে (২৭) আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে জিহাদকে গাছুয়া ফেরীঘাট এলাকার কেওড়া বাগান থেকে আটক করা হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিনের বাড়িতে রাশেদা নিহত হন।
রাশেদার বোন বলেন, হঠাৎ আমার বোনের চিৎকার শুনে আমরা ঘরের দরজা খুলে দেখি আমার বোন রক্তাক্ত অবস্থায় তার রুম থেকে বের হচ্ছে। আমরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে সে মারা যাওয়ার আগে তার স্বামী জিহাদ তাকে আঘাত করেছে বলে জানিয়েছে। ঘরে আমরা একটা ছুরি এবং জিহাদের একজোড়া জুতা ও কিছু টাকা পেয়েছি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদের সঙ্গে রাশেদার তিন বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে রাশেদার সঙ্গে জিহাদের পারিবারিক কলহ লেগে থাকত। এক পর্যায়ে রাশেদা বাবার বাড়িতে চলে আসেন। গত আড়াই বছরে উভয় পরিবার বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেছে। বুধবার (১০ আগস্ট) রাতে খাবার খেয়ে রাশেদার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ তারা রাশেদার গোঙানির শব্দ শুনতে পান। রাশেদা ঘর থেকে বেরিয়ে এলে দেখা যায়, তার গলা থেকে রক্ত ঝরছে। জিহাদ ছুরি দিয়ে রাশেদার গলার রগ কেটে দিয়েছেন। রাশেদার ঘরে জিহাদের ব্যবহৃত ছুরি পাওয়া গেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ খান বলেন, রাশেদা খুনের অভিযুক্ত জিহাদকে আটক করা হয়েছে। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট







