ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৯:৩২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

চট্টগ্রামে শনাক্তের হার ১২ দশমিক ৪৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৫ এএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৫৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 
 
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১২ দশমিক ৪৪ শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ১৬ দশমিক ৮২ শতাংশ। আক্রাদের মধ্যে নগরীর ৪৪ জন, বোয়ালখালীর চারজন, ফটিকছড়ির চারজন, পটিয়ার দুইজন, লোহাগাড়ার একজন, বাঁশখালীর একজন ও হাটহাজারীর একজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার দুইজন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৬৬২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৭ হাজার ৬৬৪ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৫ জন। এর মধ্যে নগরীর ৭৩৫ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

\