চট্টগ্রামের ক্লিনিক থেকে ১৩ সেকেন্ডেই বাচ্চা চুরি!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৯ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ইপিজেডের একটি ক্লিনিক থেকে সদ্য নবজাতক চুরির ঘটনা ঘটেছে। তবে ২১ ঘণ্টা পার হলেও এখনো ওই নবজাতকের সন্ধান মেলেনি।
রোববার বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদনে এ ঘটনা ঘটে। ওই নবজাতক চট্টগ্রামের আনোয়ারার শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। শুক্রবার (২৬ আগস্ট) রাতে বাচ্চাটির জন্ম হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্স পরিচয়ে এসে টিকা দেয়ার নাম করে বাচ্চাটি চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাচ্চার মা-বাবা। ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ২৭ আগস্ট সকাল দশটায় মমতা মাতৃসদনে ভর্তি হন গর্ভবতী তাসমিন আক্তার। দুপুর একটার দিকে সিজার অপারেশনের মাধ্যমে ছেলে বাচ্চার জন্ম হয়। রোববার বিকাল ৩টার দিকে মেডিকেলের নার্স পরিচয়ে এক মহিলা এসে বাচ্চাকে টিকা দেয়ার কথা বলে ক্লিনিকের তিনতলা থেকে বাচ্চাসহ বাচ্চার নানীকে ক্লিনিকের নিচে নিয়ে আসেন।
টিকা দেয়ার রুমে ঢুকার আগে বাচ্চার নানীকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র আনতে উপরে পাঠান নার্স পরিচয়ধারী ওই নারী। নানী হাসপাতালের তিনতলায় যাওয়ার সুযোগে ১৩ সেকেন্ডেই বাচ্চাটি চুরি করে নিয়ে যান নার্স পরিচয়ধারী নারী। এরপর অনেক খোঁজাখুজির পর সন্ধ্যার দিকে নিশ্চিত হওয়া যায় নার্স পরিচয়ে নবজাতকটি চুরি হয়েছে।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, নার্স সেজে এক নারী মমতা মাতৃসদন ক্লিনিক থেকে একদিন বয়সী নবজাতককে চুরি করেছে, এমনটি দেখা গেছে হাসপাতালের সিসিটিভি ফুটেজে। আমরা ফুটেজটি সংগ্রহ করেছি। ওই নারীকে আটক ও নবজাতককে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








