ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৮:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

চট্রগ্রামে সন্তানের গুলিতে মা নিহত: অস্ত্রসহ ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় সন্তানের গুলিতে মা নিহত হওয়ার ঘটনায় ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিজ সন্তানের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ছেলে মাইনুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। দুপুর দেড়টায় র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে মাইনুলের বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় ভাই মাইনুলকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে ওইদিন দুপুরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ও টাকা-পয়সা নিয়ে মায়ের (জেসমিন আক্তার) সঙ্গে ঝগড়া লাগে মাইনুলের। পরে স্থানীয়রা জেসমিনকে (৫০) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।