ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চবির প্রধান ফটকে তালা, শাটল ট্রেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধে ক্যাম্পাস অচল হয়ে পড়েছে। শিক্ষক-কর্মকর্তাদের বহনকারী বাস চলাচল ও শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ছাত্রলীগের শাখা কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে অবরোধ শুরু করেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগের কর্মকর্তা এস এম মোয়াজ্জেম হোসেন জানান, অবরোধের কারণে শিক্ষক-কর্মকর্তাদের বাস চলাচল করতে পারছে না। ফলে কোনো শিক্ষক ক্যাম্পাসে আসতে পারেননি। 

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতা দেলোয়ার হোসেন জানান, কমিটি পুনর্গঠন করে বঞ্চিতদের মূল্যায়ন করার দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। 

এদিকে, ক্যাম্পাসে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।