চমক দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৮ পিএম, ১০ মে ২০২৬ রবিবার
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : এএফপি
ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষ করে ছোট বিরতিতে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সেই ছুটির আমেজ কাটতে না কাটতেই বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। আগামী মাসে ইংল্যান্ডে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসকে সামনে রেখে চমক দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আজ রোববার (১০ মে) নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপের স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন তাজ নেহার। তবে জায়গা হারিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা শারমিন সুলতানা। দীর্ঘদিন পরে দলে ফেরা এই টপঅর্ডার ব্যাটার নিজেকে প্রমাণ করতে পারেননি। ফলে জায়গা হারাতে হলো বিশ্বকাপ দল থেকে।
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় সিরিজেই হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে তো হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে। সেই হারের তিক্ততা ভুলে এবার বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১২ মে থেকে বিশ্বকাপের বিশেষ প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন নারী ক্রিকেটাররা।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ১২টি দেশ। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে আছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়া এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
আগামী ১২ জুন স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৪ জুন। এজবাস্টনে নিজেদের প্রথম ম্যাচে টাইগ্রেসরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে বাংলাদেশ দল।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







