চমক দেখিয়ে অতিরিক্ত সময়ের গোলে নকআউটে দ. কোরিয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার
অতিরিক্ত সময়ের গোলে নকআউটে দ. কোরিয়া
কাতার বিশ্বকাপে নক আউট পর্বে যাওয়ার শেষ পরীক্ষায় পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে করে নক আউট পর্বে পা রাখলো দক্ষিণ কোরিয়া। আজ শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামে এই দু'দল। আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। তবে ম্যাচের ২৮ মিনিটে গোল করে ম্যাচে সমতায় আনে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দু'দল। ম্যাচের অতিরিক্ত সময়ে করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় পর্তুগাল। মাঝমাঠ থেকে বাড়ানো বলে ডান দিকে থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে পাস দেন ডিওগো ডালোট। তার পাস থেকে বল জালে জড়ান রিকার্ডো হোর্টা। তার করা গোলে শুরুতেই লিড পায় পর্তুগাল।
অন্যদিকে পাল্টা আক্রমণে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের ১৬ মিনিটে পর্তুগালে জালে বল জড়ান কিম জিনসু। তবে তা অফ সাইডের কারণে বাতিল করে দেন রেফারি। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু'দল। ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। কর্নার থেকে ভেসে আসা বল পেয়ে জালে জড়ান কিম ইয়ং-গওন। তার গোলে ম্যাচে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।
বিরতি থেকে ফিরে ১-১ গোলের সমতায় থেকে খেলতে থাকে দু'দল। তবে দ্রুতই নিজদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে যায় দক্ষিণ কোরিয়া। তবে গোলের দেখা পায় না তারাও।
বল পজিশনে বেশ দাপট দেখায় পর্তুগাল। তবে ম্যাচে বেশ প্রভাব দেখায় দক্ষিণ কোরিয়া। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে গোলের দেখা পায় দক্ষিণ কোরিয়া। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে ডিফেন্স চেড়া পাস দেন সন হিউন মিন। তার পাস থেকে বল পেয়ে প্লেসিং শটে বল জালে জড়ান বদলি নামা হোয়াং হি-চ্যান।
উরুগুয়ের সমান ৪ পয়েন্ট নিয়েও গ্রুপ রানার আপ হয়ে নক আউট পর্ব নিশ্চিত করলো দক্ষিণ কোরিয়া।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



