চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে হীরার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
‘বিশ্বসুন্দরী’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে দেশ-বিদেশের অসংখ্য র্যাম্পে দাপিয়ে বেড়ানো মডেল হীরা। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমাতে চিত্রনায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করছেন এই সুন্দরী।
লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৮-এর মাধ্যমে যাত্রা শুরুর পর থেকে র্যাম্প ও মডেলিংয়ে নিজের নাম সুপ্রতিষ্ঠিত করেন হীরা। টিভিসি, নাটকে অভিনয়, উপস্থাপনা করলেও বড় পর্দার অভিষেক মনের মতো কোনো চলচ্চিত্র দিয়েই শুরু করতে চেয়েছিলেন তিনি।
এই ক্ষেত্রে ‘বিশ্বসুন্দরী’ সবকিছু মিলিয়ে ১০-এ ১০ পাবার যোগ্য বলে মনে করেন হীরা। তিনি বলেন, এই সিনেমার প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। যেমন আমি ‘ইমা’ নামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের ব্যাপ্তি খুব বেশি না; তবে আমার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্পটি আবর্তিত হয়েছে। ‘ইমা’ না থাকলে ‘বিশ্বসুন্দরী’র ছবির অন্য চরিত্রগুলোর সম্পর্কই তৈরি হতো না।
দিদি (চয়নিকা চৌধুরী) যখন প্রথমদিন আমাকে এই চরিত্রটি সম্পর্কে বললেন, মুগ্ধ হয়েছিলাম। সিয়ামের সাথে কাজ করার অভিজ্ঞতাও ছিলো দারুণ। খুব দরদ আর পরিশ্রম যোগ করে সিয়াম ও অন্যরা সিনেমায় কাজ করেন। আশা করছি, দর্শক অনেকদিন পর মন ছুঁয়ে যাবার মতো একটি চলচ্চিত্র পাবেন।
এই চলচ্চিত্রে আরো দুইটি মূল চরিত্রে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি ও চম্পা। আরো আছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, সীমান্ত, সুজনসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘বিশ্বসুন্দরী’।
-জেডসি
- এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ











