ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৩২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

চলন্ত ট্রেনে নবজাতকের জন্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার সময় চলন্ত ট্রেনে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন জেসমিন আক্তার নামে এক মা। জেসমিন আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী। সংশ্লিষ্টরা জানান, জেসমিন আক্তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন। শনিবার সকালে তিনি স্বামীর সঙ্গে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর একতা ট্রেনযোগে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। ট্রেনের মধ্যে জেসমিন প্রসব ব্যাথা অনুভব করেন। এ সময় ট্রেনের নারী যাত্রীদের সাহায্যে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। 

ওই হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, হাসপাতালে ভর্তির পর মা ও শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মা ও শিশু সুস্থ আছে।