ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৮:২৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ৯ মে ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদপুর জেলার কচুয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। জমজ ভাই-বোনের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুরে ওই উপজেলার বজুরীখোলা গ্রামের কাজী বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে কাজী সুজাইদ রহমান (৫) ও কাজী তোহেরা আক্তার (৫)। তারা উভয়ে একই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান। বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমিতে নার্সারীতে অধ্যয়নরত ছিল তারা।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জমজ শিশু দুটি সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রথমে বাড়ি সংলগ্ন পূর্ব পাশে ঘুরতে গিয়ে আকস্মিকভাবে কাজী সুজাইদ রহমান পুকুরে পড়ে যায়। এ সময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। 

পরে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম মিয়া জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ঘটনা জেনেছি, এ বিষয়ে থানায় অপমৃত্যুর ডায়রি করা হয়েছে।