চাইনিজ সবজি রান্নার সহজ রেসিপি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২২ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
শীতকালে বাজারে ওঠে রংবেরঙের নানা সবজি। শুধু শীতেই নয় বরং সব মৌসুমেই মেলে নানা ধরনের সবজি। যা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন চাইনিজ সবজি।
অনেকেই সবজি নানাভাবে রান্না করেন। তবে অতিথি আপ্যায়নে চাইনিজ সবজির বিকল্প নেই। বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে দারুন মানিয়ে যায় এই সবজি। চলুন তবে জেনে নেওয়া যাক সহজ রেসিপি-
উপকরণ
১. মুরগির মাংস দেড় কাপ
২. আদা বাটা আধা চা চামচ
৩. রসুন বাটা আধা চা চামচ
৪. সয়াসস ১ টেবিল চামচ
৫. রসুন কুঁচি ২ চা চামচ
৬. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
৭. টমেটো সস ২ চা চামচ
৮. কাঁচামরিচ ৪-৫টি
৯. পেঁপে দেড় কাপ
১০. গাজর ১ কাপ
১১. ক্যাপসিকাম ১ কাপ
১২. কর্নফ্লাওয়ার ২ চা চামচ
১৩. পেঁয়াজ কুঁচি ১ কাপ ও
১৪. লবণ পরিমাণমতো।
পদ্ধতি
প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার একটি পাত্রে মুরগির মাংস, লবণ, গোলমরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ও ৪ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিন।
সেদ্ধ করা পানি থেকে মাংস উঠিয়ে নিন। ওই পানি একদিকে রেখে দিন। এবার মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিন। এবার গাজর, পেঁপে, ক্যাপসিকাম কিউব করে কেটে নিস।
সবগুলো সবজি আলাদা আলাদা করে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, সবজি যাতে বেশি সেদ্ধ হয়ে আবার গলে না যায়। সবজিগুলো ৯০ ভাগ সেদ্ধ করবেন।
এবার অন্য একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ-রসুন কুঁচি, কাঁচামরিচ দিয়ে নেড়ে দিন। এবার টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে দিন। এবার সেদ্ধ করা সবজিগুলো দিয়ে ২-৩ মিনিট নেড়ে চেড়ে ভেজে নিন।
সবজি ভাজা হলে সেদ্ধ করে রাখা পানি মিশিয়ে দিন। এবার একটু নেড়েচেড়ে সয়া সস ও টমেটোর মিশিয়ে নিন। আবার ৩-৪ মিনিট রান্না হলে কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিন।
এতে সবজির ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এরপর এতে লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিন। ২-৩ মিনিট রান্না করে নামিয়ে নিন।
ব্যাস তৈরি হয়ে গেলো চাইনিজ সবজি। এই সবজি ফ্যাইড রাইস ও পোলাও দিয়ে দারুন মানিয়ে যায়।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

