‘চাকরিজীবী লীগ’ করে পদ খোয়ালেন হেলেনা জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
‘চাকরিজীবী লীগ’ গঠন করে আলোচনায় আসা বিশিষ্ট ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার রাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই তথ্য নিশ্চিত করেছেন।
রোটারি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হেলেনা জাহাঙ্গীর পোশাক শিল্পের ব্যবসার সঙ্গে জড়িত। মূলত তার স্বামী প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। হেলেনা জাহাঙ্গীর ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র নির্বাচন করার জন্য গোটা এলাকা পোস্টারে সয়লাব করেছিলেন। সেখান থেকেই মূলত তিনি আলোচনায় আসেন।
মেয়র পদে আর নির্বাচন না করলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগের নানা পেশাজীবী সংগঠনের সঙ্গে ওঠাবসা করতে দেখা যায় হেলেনা জাহাঙ্গীরকে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে তিনি সরকার সমর্থক প্যানেল থেকে নির্বাচনও করেন। সবশেষ তিনি কুমিল্লা-৫ আসন থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও তাকে মনোনয়ন দেয়া হয়নি।
সম্প্রতি বাংলাদেশ আওয়ামী ‘চাকরিজীবী লীগ’ গঠন করে সমালোচনার মুখে পড়েন আলোচিত এই নারী। বিষয়টি নিয়ে দলের ভেতরে-বাইরে বেশ সমালোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলে দলের উপকমিটিতে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত হয়।
-জেডসি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা




