চান্দিনায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
কুমিল্লার চান্দিনায় আজ বুধবার প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১ জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
প্রধান অতিথি বলেন, দেশে অর্ধেকের বেশি নারী। নারীদেরকে বসিয়ে রেখে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব না। পুরুষের পাশাপাশি নারীদের দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বেকার নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারা এ প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে। সেই সাথে ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে একজন ভালো উদ্যোক্তাও হতে পারবেন । সরকারের উদ্দেশ্যে মূলত নারীদের পরাধীনতার শিকল থেকে আত্মনির্ভশীল ভাবে গড়ে তোলা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান প্রমুখ।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ,ও জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







