ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৫:৩১:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

চাবি হারিয়ে গেছে? তালা খোলার সহজ উপায় জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৩ এএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চাবি হারানোর ঘটনা সবার জীবনেই ঘটে থাকে। এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি জীবনে অন্তত একবারও চাবি হারাননি। চাবি হারিয়ে গেলে তালা খুলবেন কি ভাবে? চিন্তা নেই,  ​চটজলদি এই সমস্যার সমাধানও সম্ভব। তার জন্য যেতে হবে না পেশাদার কারও কাছে। কাজটি নিজেই করে ফেলতে পারবেন। কী ভাবে?

অনেকেই দাবি করেছেন, এই কাজটি করার জন্য হাতের কাছে এক বাক্স দেশলাই থাকলেই হল। কী ভাবে দেশলাই ব্যবহার করে তালা খোলার কথা বলছেন তারা? জেনে নিন সেই পদ্ধতি।

• প্রথমেই দেশলাই কাঠিগুলির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নিতে হবে। তবে মনে রাখবেন, বারুদ সমেত একটি কাঠি রেখে দেবেন। সেটি পরে কাজে লাগবে।

• সব কাঠির ডগা থেকে বারুদ ছাড়িয়ে নেওয়া পরে, সব বারুদ একসঙ্গে একটি কাগজের মধ্যে রাখতে হবে।

• কাগজ থেকে সেই বারুদ আস্তে আস্তে তালার ফুটোর মধ্যে ঢেলে দিতে হবে।

• এবার চাবি ঢোকানোর ওই ফুটোর মধ্যে আস্ত দেশলাই কাঠিটি গুঁজে দিতে হবে। মনে রাখতে হবে, দেশলাই কাঠির বারুদের অংশটি থাকবে বাইরের দিকে।

• এর পরে গোটা দেশলাই কাঠিটির বারুদে আগুন দিতে হবে। বারুদ জ্বলে যাওয়ার পরে আগুন আস্তে আস্তে কাঠির নিচের দিকে ছড়িয়ে পড়বে। এবং শেষে গিয়ে আগুনটি তালার ভিতরে সেই জায়গায় পৌঁছবে, যেখানে গুঁড়ো বারুদ রয়েছে।

• এই সময়ে তালা থেকে নিরাপদ দূরত্বে থাকাই ভাল। কারণ হাল্কা বিস্ফোরণ হতে পারে তালার মধ্যে।

• এই বিস্ফোরণের পরে তালা খুলে যাবে।

তবে এভাবে ছোটখাটো তালাই খোলা সম্ভব। বড় তালা খোলার জন্য পেশাদার কারও সাহায্য নিতেই হবে