চালের গুঁড়া ছাড়াই তৈরি করুন চিতই পিঠা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০২১ শনিবার
চিতই পিঠা। ছবি : সংগৃহীত
শীত প্রায় চলেই এসেছে। এখন থেকেই ফুটপাতে বসতে শুরু করেছে বিভিন্ন পিঠার দোকান। বিশেষ করে চিতই পিঠা খেতে সবাই ভালোবাসে।
বিভিন্ন ভর্তা ও মাংসের তরকারি দিয়ে খাওয়া হয় এই পিঠা। আবার রসে ডুবিয়েও খাওয়া হয়। যেভাবেই খান না কেন চিতই পিঠা তৈরি করতে গেলে অবশ্যই চালের গুঁড়ার প্রয়োজন।
তবে সব সময় তো আর হাতের কাছে চালের গুঁড়া থাকে না। এমন ক্ষেত্রে ঘরে থাকা সুগন্ধি চাল দিয়েই তৈরি করতে পারবেন চিতই পিঠা। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ
১. চিনিগুড়া/কালিজিরা চাল ১ কাপ
২. সাধারণ চাল আধা কাপ
৩. নারিকেল কোরা ২ টেবিল চামচ
৪. তেল ১ চা চামচ
৫. পানি ১ চা চামচ ও
৬. লবণ পরিমাণমতো।
পদ্ধতি
সব ধরনের চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন সারারাত। কমপক্ষে ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন।
এরপর ব্লেন্ডারে চাল, হালকা গরম পানি ও লবণ দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিন। এবার মিশ্রণটি ছেঁকে নিতে হবে, যাতে কোন দানা না থাকে।
একটি চামচের সাহায্যে ২-৩ মিনিট বিট করুন। ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিট রাখুন। ১৫ মিনিট পর ঢাকনা খুলে এ পর্যায়ে নারিকেল দিয়ে মিশিয়ে নিতে পারেন।
পিঠা তৈরির জন্য মাটি, লোহা বা ছোট ননস্টিক পাত্র ব্যবহার করা যাবে। একটি ছোট বাটিতে ১ চা চামচ তেল ও ১ চা চামচ পানির একটি মিশ্রণ তৈরি করে নিন। যা দিয়ে প্রতিবার পিঠার ব্যাটার পাত্রে দেয়ার আগে একটি কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।
পাত্রটি হালকা আঁচে গরম করে তেল-পানি দিয়ে মুছে নিন। তারপর ছাচের মাপ অনুযায়ী পিঠার মিশ্রণ বা ব্যাটার ঢাকনা দিয়ে ঢেকে দিন। খেয়াল রাখবেন যেন বাতাস বের হতে না পারে।
একেবারে অল্প আঁচে ৪-৫ মিনিট জ্বাল দিন। পিঠায় যত বেশি ছিদ্র হবে, পিঠা তত পারফেক্ট হবে। যদি কম ছিদ্র, ভরাট বা শক্ত হয় তাহলে অল্প কুসুম গরম পানি দিয়ে মিশ্রণ বা ব্যাটারটি আরও একটু পাতলা করে নিতেই হবে।
মনে রাখবেন, প্রথম দু-একটি পিঠা ভালো না হলে অধৈর্য হবেন না। কয়েকটি বানানোর পর অবশ্যই ভালো হবে। নারকেল-গুড়, পছন্দমত চাটনি বা মাংসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিতই পিঠা।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি








