চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে আবারও যুক্তরাষ্ট্রে গেলেন ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল শনিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন। মায়ের সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধীও। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কংগ্রেসের একটি সূত্রে জানা গেছে, বার্ষিক মেডিকেল চেকআপের জন্য কমপক্ষে দু-সপ্তাহ সোনিয়া গান্ধীকে বিদেশে থাকতে হবে। দীর্ঘ সময় ধরেই অসুস্থ সোনিয়া গান্ধী। ২০১১ সালে কংগ্রেস সভানেত্রীকে শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার করাতে হয়। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টারে তার অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকেই তাঁকে নিয়মিত চেকআপ করাতে বিদেশে যেতে হয়। তবে, কংগ্রেস সভানেত্রীর অসুস্থতার কারণ আজও জানা যায়নি।
শরীর খারাপ হলে সাধারণত দিল্লির গঙ্গারাম হাসপাতালেই চিকিৎসা করান গান্ধী পরিবারের সদস্যরা। তবে এবার শারীরিক চেকআপের জন্য বিদেশ পাড়ি দিলেন তিনি।
এদিকে গতকাল শনিবার কংগ্রেসের বড় রকমের রদবদল ঘটিয়েছেন সোনিয়া গান্ধী। দলীয় সংগঠনে নতুন প্রজন্মের নেতাদের বড় দায়িত্ব দিয়েছেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে সম্ভবত কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











