ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চিকেন মাঞ্চুরিয়ান তৈরির রেসিপি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফ্রায়েড রাইসের সঙ্গে চিকেন মাঞ্চুরিয়ান খেতে বেশি ভালোলাগে। তৈরি করতে অনেকগুলো মসলা দরকার হয় ঠিকই, তবে সেগুলো বাড়িতেই থাকে। মুরগির বুকের মাংস দিয়ে তৈরি এই পদ তাই আপনি সহজেই তৈরি করতে পারবেন। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

মেরিনেশনের জন্য যা লাগবে:


১টি মুরগির বুকের মাংস

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ

সয়াসস- ১ টেবিল চামচ

ভিনেগার- ১/২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ১/২ কাপ

ডিম- ১টি

লবণ- সামান্য।

গ্রেভির জন্য যা লাগবে:

আদা কুচি- ১ চা চামচ

রসুন কুচি- ১ চা চামচ

পেঁয়াজ কিউব- ২ টেবিল চামচ

ক্যাপসিকাম কিউব- (২/৩ রঙের) ১ কাপ

চিলি সস- ১ টেবিল চামচ

টমেটো কেচাপ- ৪ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ

চিনি- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

তেল- ২ টেবিল চামচ

চিকেন স্টক- ১ কাপ।

ভাজার জন্য যা লাগবে

তেল- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

মাংস একটু কিউব করে কেটে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর মেরিনেশনের সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রেখে দিন ১৫-২০ মিনিট। প্যানে তেল গরম করে তাতে মাংসের কিউবগুলো ছেড়ে অল্প আঁচে বাদামি করে ভেজে তুলে নিতে হবে। অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন। তাতে আদা-রসুন কুচি দিয়ে নেড়ে পেঁয়াজ কিউব ও ক্যাপসিকাম কিউবগুলো দিন। ২-৩ মিনিট ভাজার পর সয়া সস, টমেটো সস, চিলি সস, গোল মরিচ গুঁড়া, চিনি, লবণ ও চিকেন স্টক দিয়ে দিন। বলক উঠলে পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে  দিয়ে দিন। নেড়েচেড়ে আবারও বলক উঠলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর নামিয়ে নিন।