চিনির দাম কমার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৭ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আগামী কয়েক দিনের মধ্যেই চিনির দাম কমার ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
তিনি বলেন, এক-দুই দিনের মধ্যে চিনির দাম কমবে। দাম নির্ধারিত করে দেয়ার পরও যারা বেশিতে চিনি বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (১৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, চিনির দাম আর বাড়বে না। আমাদের ট্রেড আ্যান্ড ট্যারিফ কমিশন যারা এসব দাম ঠিক করেন তারা সব রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে একটি দাম ঠিক করেছেন। আমরা যে দাম ঠিক করেছি তার থেকে বেশি দামে বাজারে চিনি বিক্রি হয়, তা আমরা জানি।
‘আমরা ভোক্তা অধিকার ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছি। যাতে যারা নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে চিনি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’
পেঁয়াজের দাম বাড়ছে, এই ক্ষেত্রে আমদানির কোনো পরিকল্পনা আছে কী-না এমন প্রশ্নে তিনি বলেন, পেঁয়াজ আমদানিতে কোনো বাধা নেই। কৃষি মন্ত্রণালয় একটা ইমপোর্ট পারমিট দেয়। তারা এতদিন ধরে সেটা বন্ধ রেখেছিল। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো বাধা নেই। তারা (কৃষি মন্ত্রণালয়) চাইছিল যে আমাদের দেশের কৃষকরা যেন ন্যায্য দাম পায়। গতকাল (১৫ মে) আমি শুনেছি, আজ বা আগামী দিনের মধ্যে যদি দাম না কমে তাহলে তারা পারমিশনটা দিয়ে দেবে।
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








