চিরতার জাদুকরী যত গুণ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চিরতার কোনও জুড়ি নেই। অনেকেই হয়তো ভাবছেন, শেষ পর্যন্ত চিরতা! স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই ভেষজ। চিরতা আর কালমেঘ কিন্তু এক নয়, অনেকেই এটা গুলিয়ে ফেলেন। শরীরের অতিরিক্ত মেদ ঝরানো, জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা— চিরতার রয়েছে হরেক গুণ।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ-
ডায়াবিটিস রোগীদের জন্য চিরতার ভেজানো পানি বেশ উপকারী। চিরতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া চিরতার পানি রক্তে কোলেস্টেরলের পরিমাণও কম করে।
ত্বক সুস্থ রাখে-
তারুণ্য ধরে রাখতে প্রতিদিন সকালে খালি পেটে চিরতার পানি খেতে পারেন। কারণ চিরতা রক্তকে পরিষ্কার করে। রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বক ভিতর থেকে সুস্থ রাখে। ব্রণ, ফুসকুড়ি ও র্যাশের সমস্যা দূর হয়। চামড়ার রোগ থেকেও মুক্তি পেতে পারেন।
অ্যালার্জির সমস্যা দূর করে-
অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, সর্দি-কাশি-সহ আরও নানা রকম সমস্যা হয়। চিরতা এ ক্ষেত্রে উপকারী। হাঁপানী ও শ্বাসকষ্টের সমস্যা থাকলেও এই পানি খেতে পারেন।
লিভারকে পরিষ্কার রাখে-
লিভার সুস্থ রাখতে চিরতার পানি দারুণ উপকারী। এই পানি লিভার পরিষ্কার রাখে। ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।
শরীর টক্সিনমুক্ত রাখে-
চিরতার পানি শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করে দেয়। ভিতর থেকে শরীর পরিষ্কার রাখে।
বদহজমের সমস্যা কমায়-
হজমের সমস্যা থাকলে আপনি চিরতার পানি খেতে পারেন। এটি বদহজম, অ্যাসিডিটি থেকে রক্ষা করে। এ ছাড়াও কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
রক্তাল্পতার সমস্যা দূর করে-
এ ছাড়াও অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার পানি ভীষণ কার্যকর।
কী ভাবে খাবেন?
চার থেকে পাঁচ গ্রাম শুকনো চিরতা এক গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেই পানি ভাল করে ছেঁকে নিয়ে খালি পেটে খেয়ে ফেলুন। সুস্বাস্থ্য বজায় থাকবে। সূত্র: আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








