চিরনিদ্রায় শায়িত হলেন কবরী
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাষ্ট্রের পক্ষ থেকে দেয়া ‘গার্ড অব অনার’ শেষে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। এর মাধ্যমে সমাপ্তি ঘটলো ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ নামের বর্ণিল এক অধ্যায়ের। ঢালিউড ইন্ডাস্ট্রি হারালো কিংবদন্তি আরেক অভিভাবককে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় গিয়ে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেখানে বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
‘সারেং বউ’ খ্যাত অভিনেত্রীর সেই ভূমিকা বিবেচনায় এনে শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় উদ্যোগে গার্ড অব অনার দেয়া হলো। এরপর বাদ জোহর কবরীকে দাফন করা হয় বনানীর কবরস্থানে।
তবে করোনা পরিস্থিতি বিবেচনায় কবরীর মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এফডিসিতে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তার ছেলে শাকের চিশতি। শুধু তার গুলশান ২-এর বাড়িতে কিছুক্ষণের জন্য নেয়া হয়েছিল। সেখান থেকে নেয়া হয়েছে বনানী কবরস্থানে।
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিক কবরী। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
৭ এপ্রিল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন। কিন্তু কুর্মিটোলা হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় ৮ এপ্রিল দুপুরে কবরীকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়। শুক্রবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে অভিনেত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
-জেডসি
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ










