চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ জনে। এর মধ্যে গতকাল মঙ্গলবার একদিনেই মৃত্যু হয়েছে আরও ৬৫ জনের। এছাড়া হংকংয়ে একজন এই ভাইরাসে মারা যাওয়ার পর সেখানে যুক্তরাষ্ট্রের দুটি বিমান সংস্থা তাদের ফ্লাইট স্থগিত করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে চীনের স্বাস্থ্য কমিশন নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৩২৪ জনে।
চীনের ৩১টি প্রদেশের সবগুলো এবং বিশ্বের অন্তত ২৫টি দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উদ্ভূত পরিস্থিতিতে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে বিভিন্ন দেশ।
জাপানের একটি ক্রুজ শিপকে কুয়ারেন্টাইন বা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ওই জাহাজে ১০ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। মঙ্গলবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলেছে, এদিন মারা গেছেন কমপক্ষে ৬৫ জন। এ নিয়ে ওইদিন মৃতের সংখ্যা দাঁড়ায় ৪৯০। এর মধ্যে বেশির ভাগই উহান শহরের। এই শহর থেকেই ডিসেম্বরে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উহান শহর সফর করে হংকং ফিরে মারা গেছেন ৩৯ বছর বয়সী এক যুবক। এ ছাড়া চীনের বাইরে গত সপ্তাহে ফিলিপাইনে মারা গেছেন আরো একজন। তিনিও উহান সফরে গিয়েছিলেন। সারা চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৪। ওদিকে জাপানের ইয়োকোহামা বন্দরে একটি ক্রুজ জাহাজে ১০ জনের দেহে এই ভাইরাস পাওয়া যাওয়ায় একে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
জাপানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওই জাহাজের রয়েছেন কয়েক হাজার আরোহী ও ক্রু। তাদের মেডিকেল পরীক্ষায় আরো আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলতে পারে। উল্লেখ্য, ওই জাহাজটিতে রয়েছে প্রায় ৩৭০০ আরোহী ও ক্রু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২৪টি দেশ ও অঞ্চল থেকে আরো ১৭৬ জন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
-জেডসি
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








