ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৫:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

চীনে করোনা: মৃত ৫০০, এক দিনের শিশুও আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ এএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

শিশুটির বয়স মাত্র তিরিশ ঘণ্টা। একদিন আগেই জন্মেছে। কিন্তু সেই একরত্তি শিশুর দেহেও এবার হানা দিয়েছে নোভেল করোনাভাইরাস। চীনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর উহানে জন্মানো একদিনের ওই শিশুকে নিয়ে হইচই শুরু হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে এই মারাত্মক ভাইরাসের লক্ষণ মিলল।

ওই নবজাতক ছেলে না মেয়ে, তা জানা যায়নি। তবে চীনা সংবাদমাধ্যম বলছে, শিশুটির মার শরীরে ওই ভাইরাস ছিল। তার থেকে শিশুর দেহেও সংক্রমণ ছড়িয়েছে। আইসোলেশনে রেখে মা ও শিশুর চিকিৎসা চলছে। তবে তারা কেমন আছেন, তা জানা যায়নি।

চীনা সরকারি সংবাদ সংস্থা যদিও গত সোমবার জানিয়েছিল, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত আর এক নারীও সন্তানের জন্ম দিয়েছেন। তবে সেই শিশুটির দেহে ভাইরাস মেলেনি।

চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০০। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গতকাল কাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯০ জনের। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। মৃতদের বেশির ভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। মূল ভূখণ্ডের বাইরে স্বশাসিত হংকংয়েও গতকাল মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

ফিলিপিন্সের পরে চীনের বাইরে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যু খবর জানা গেল। হংকং প্রশাসন আজই জানিয়েছে, চীনের মূল ভূখণ্ড থেকে সেখানে কেউ ঢুকলেই তাদের দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে এই পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান ক্যারি ল্যাম।

ভাইরাসের মোকাবিলা নিয়ে আজ বৃহস্পতিবার ফের মুখ খুলেছেন প্রেসিডেন্ট শি চিনপিং।

তিনি জানান, রোগ নিয়ন্ত্রণের খুব গুরুত্বপূর্ণ পর্যায়ে এখন দাঁড়িয়ে চীন। এই অবস্থায় স্থানীয় প্রশাসনকে তিনি অনুরোধ করেছেন, ভাইরাস আক্রান্তের খবর পাওয়া মাত্র যেন দ্রুত আইসোলেশনের ব্যবস্থা করা হয়। এই রোগ নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার উপরেও আজ জোর দিয়েছেন শি।

এদিকে এই ভাইরাস সংক্রান্ত খবর ফেসবুকে পোস্ট করার জন্য এক নারী সাংবাদিককে আজ গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। তিনি ঠিক কী পোস্ট করেছেন, তা স্পষ্ট নয়। তবে দোষী প্রমাণিত হলে তার দু’বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানা গিয়েছে।

চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ২৬টি দেশে এই রোগ সংক্রমণের খবর মিলেছে। ব্রিটেন জানিয়েছে, এই সপ্তাহের শেষেই উহান থেকে তাদের দেশের নাগরিকদের শেষ দলটিকে এয়ারলিফ্ট করা হবে। গত শুক্রবার চীন থেকে ব্রিটেনে ফেরত আনা হয়েছে ৮৩ জনকে।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডে তাদের আলাদা করে রাখা হয়েছে। ব্রিটেনে এখন পর্যন্ত দু’জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ মিলেছে।

গতকাল আরও তিনশো মার্কিন নাগরিককে চীন থেকে এয়ারলিফ্ট করেছে মার্কিন প্রশাসনও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ভাইরাসের মোকাবিলা করতে চিনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তারা। যদিও ট্রাম্প প্রশাসন যে ভাবে চীন থেকে আসা পর্যটকদের আমেরিকায় প্রবেশ নিয়ে কড়াকড়ি করছে, তাতে ক্ষুব্ধ বেইজিং।

ট্রাম্প অবশ্য বলেছেন, ‘দেশের মানুষকে রক্ষা করাই এখন আমাদের প্রথম লক্ষ্য। এই মারাত্মক ভাইরাস থেকে নাগরিকদের বাঁচাতে আমরা সব রকমের সতর্কতা নিচ্ছি।’