চীনে বন্যায় ২৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে গত কয়েক সপ্তাহের বৃষ্টি আগের সব রেকর্ড ছাড়িয়ে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বিয়য়টি নিশ্চিত করা হয়েছে।
সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১০ আগস্ট পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নিখোঁজ ছিলেন। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন।
বেইজিং স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত মাসের শেষের দিকে রাজধানী বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে দুজন উদ্ধারকর্মী। সাম্প্রতিক সময়ে বেইজিংয়ে রেকর্ড বৃষ্টি হয়। এতে সেখানকার অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অব্যাহত বৃষ্টিতে শহর ও আশপাশের এলাকা তলিয়ে যায়।
সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিতে বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৫৯ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। তাছাড়া ১৫ হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও বলেছেন, শতাধিক সেতুসহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় আগে চীনের রাজধানীতে টাইফুন ডকসুরি আঘাত হানে। কিন্তু পরবর্তী সময়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এতে দেখা দেয় বন্যা-ভূমিধস। এছাড়া গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






