চীনে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
চীনের হেবেই প্রদেশে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে হওয়া এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সকাল ৮টার দিকে সানহে শহরের ইয়ানজিয়াও শহরে বিস্ফোরণটি ঘটে। এতে ভবন এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণস্থলের ভিডিও ফুটেজে লাল আগুনের শিখা এবং ধোঁয়ার বরফ দেখা গেছে, আশেপাশের রাস্তা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণের জেরে বিস্তীর্ণ এলাকা ছাই আর ধুলোতে ঢেকে গেছে। বহু গাড়ি রাস্তায় ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। একাধিক ভবন প্রায় ভেঙে পড়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনার তদন্তের জন্য স্থানীয় প্রশাসন তদন্তকারী দলকে পাঠিয়েছে।
খবরে বলা হয়েছে, বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ার থেকে মাত্র ২২ মাইল দূরে অবস্থিত ইয়ানজিয়াও।
সাম্প্রতিককালে চীনে এই ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড বারবার ঘটেছে। আজকের এই বিস্ফোরণের আসল কারণ সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছু বলতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস লিকের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।
একমাস আগেই চীনের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। তাতে মৃত্যু হয় অন্তত ৮ জন কর্মীর। সাংহাই থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমের চাংঝো শহরে এই বিস্ফোরণটি ঘটে। এর আগে গত ২০২৩ সালের জুন মাসে নিংজিয়া হুই স্বয়ংশাসিত এলাকার রাজধানী ইনচুয়ানের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় ৩১ জনের।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






