ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৩৬:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

চীনে স্কুলের ছাদ ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৪ জুলাই ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনে হেইলংজিয়াং প্রদেশের কিকিহার এলাকায় একটি স্কুল জিমের ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে একজন। স্থানীয় সময় রোববার গভীর রাতে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজনকে মৃত উদ্ধার করা হয়। বাকি ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।

সিসিটিভির প্রতিবেদনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, জিমের পুরো ছাদ ধসে পড়েছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে কাজ করছেন।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণকর্মীরা ছাদে পার্লাইট রেখেছিলেন, ভারী বৃষ্টির কারণে এটি প্রসারিত হয়, যা ছাদ ধসে পড়ায় ভূমিকা রাখে।


এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়।