ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:১৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

চীনের সেই নারী টেনিস তারকা নিখোঁজ হননি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৬ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

চীনের এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর গত বছর ‘নিখোঁজ’ হওয়ার যে খবর বেরিয়েছিল, তা সঠিক ছিল না বলে জানিয়েছেন দেশটির জনপ্রিয় টেনিস তারকা পেং সুয়েই।
তিনি দাবি করেন, গত বছর তিনি নিখোঁজ হননি। সোমবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

পেং গত বছরের নভেম্বরের শুরুতে অভিযোগ করেন, কয়েক বছরের সম্পর্ক থাকাকালে চীনের সাবেক ভাইস-প্রেসিডেন্ট ঝঙ গাওলি তার সঙ্গে জোরপূর্বক মিলিত হয়েছিলেন।

এ অভিযোগ চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দ্রুতই সরিয়ে নেয়া হয়। এরপর তিন সপ্তাহ পেং-এর কোনো খোঁজখবর পাওয়া যায়নি।

দৃশ্যত তার এ নিখোঁজ হওয়া নিয়ে সারা বিশ্বের গণমাধ্যমে খবর বের হয়। বিশ্ব নারী টেনিস এসোসিয়েশন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এতে চীনের অনুষ্ঠিত টেনিস টুর্নামেন্ট বয়কটের ডাক দেয় তারা।

পরে গত ১২ নভেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাচের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন পেং সুয়েই।

সোমবার ফরাসি স্পোর্টস সংবাদপত্র এল’ইকুয়িপের সঙ্গে এক সাক্ষাৎকারে পেং বলেন, ‘আমি কখনোই নিখোঁজ হইনি।’

তিনি জানান, তখন তাকে অনেকে যোগাযোগের জন্য বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু তাদের বার্তার জবাব তিনি দিতে পারেননি। তবে ঘনিষ্ট স্বজন ও বন্ধুদের সঙ্গে তখন তার যোগাযোগ ছিল বলেও জানান তিনি।