চীনের স্কুলে ছুরিকাঘাতে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১০ জুলাই ২০২৩ সোমবার
ফাইল ছবি
চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিক্ষক, দুইজন অভিভাবক এবং তিনজন শিক্ষার্থী। এ ঘটনায় ২৫ বছর বয়সি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে দেশটির দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রেপ্তারকৃত ওই ব্যক্তির বয়স ২৫ এবং তার নাম ‘উ।’ হামলাটি সোমবার স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে ঘটে এবং ৮টার দিকে ওই ব্যক্তিকে প্রেপ্তার করা হয়। হামলার কারণ অনুসন্ধান করছে পুলিশ। তবে তারা ভুক্তভোগীদের সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি। কিন্তু এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করেছে।
প্রসঙ্গত, কঠোর বন্দুক নিয়ন্ত্রণ এবং কঠোর নিরাপত্তার কারণে চীনে হিংসাত্মক অপরাধ বিরল। তবে সাম্প্রতিক বছরে স্কুলসহ বেশ কয়েকটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর আগে গত বছর দক্ষিণ-পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে আরেকটি ছুরি হামলায় তিনজন নিহত এবং ছয়জন আহত হয়। এএফপির প্রতিবেদনে বলা হয়, মুখোশ পরা ব্যক্তি প্রাইভেট কিন্ডারগার্টেনে ঢুকে হামলা চালায়। এছাড়া ২০২২ সালের এপ্রিলে অনুরূপ আরেকটি হামলায় দক্ষিণ চীনের একটি কিন্ডারগার্টেনে একজন ছুরিধারী ব্যক্তি প্রবেশ করলে দুই শিশু নিহত হয় এবং ১৬ জন আহত হয়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






