ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৫:৩১:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

চুরি যাওয়া ৪ মাসের শিশু ফিরল মায়ের বুকে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

চুরি যাওয়া ৪ মাসের শিশু ফিরল মায়ের বুকে

চুরি যাওয়া ৪ মাসের শিশু ফিরল মায়ের বুকে

রাজধানীর সাভারের আশুলিয়া থেকে চুরি যাওয়া চার মাসের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চুরির ঘটনার সঙ্গে জড়িত নাসিমা (৪২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে জামালপুরের সরিষাবাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার আলিয়া মাদ্রাসা এলাকা থেকে শিশু মোস্তাকিমকে কৌশলে চুরি করে নিয়ে যায় নাসিমা। এ ঘটনায় ভুক্তভোগী মা-বাবা থানায় অভিযোগ দায়ের করলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। পরে জামালপুরের সরিষাবাড়ী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশু চোর নাসিমাকে গ্রেপ্তার করে থানায় আনে পুলিশ।

প্রাথমিকভাবে নাসিমার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির মা-বাবা।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু বলেন, ‘অভিযোগের পরপরই শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। পরে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নাসিমার বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’