চুরির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধে অন্যের গবেষণা চুরি করার কথা স্বীকার করে পদত্যাগ করলেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী সান্দ্রা বোর্চ।
শনিবার (২০ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শুক্রবার পদত্যাগ করেন তিনি।
সংবাদ সম্মেলনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সান্দ্রা খুব বড় ভুল করার কথা স্বীকার করেছেন। সূত্র উল্লেখ না করেই বিভিন্ন জনের লেখা গবেষণাটিতে ব্যবহার করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান এক্স) বিষয়টি প্রথম সবার নজরে আনেন এক শিক্ষার্থী। তিনি লেখেন, এক শিক্ষার্থীর গবেষণা থেকে সান্দ্রা হুবহু শব্দ নিয়েছেন, সেখানকার ভুলগুলোও সংশোধন করেননি তিনি।
এরপর সান্দ্রা বোর্চের চৌর্যবৃত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে নরওয়ের বিভিন্ন গণমাধ্যম। বলা হয়, ২০১৪ সান্দ্রার স্নাতকোত্তরের গবেষণামূলক প্রবন্ধের সঙ্গে দুই শিক্ষার্থীর গবেষণার মিল থাকলেও তিনি রেফারেন্স হিসেবে তাদের নাম ব্যবহার করেননি।
গত সপ্তাহে অভিযোগকারী শিক্ষার্থীর করা মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সান্দ্রা বোর্চ। তবে কী কারণে তার সিদ্ধান্ত থেকে সরে আসলেন তা জানাননি তিনি।
প্রসঙ্গত, ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নরওয়ের কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করা সেন্টার পার্টির সদস্য সান্দ্রা গত বছরই উচ্চ শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রির জন্য তেল শিল্পের নিরাপত্তা নিয়ে গবেষণা করেছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন বিতর্কের জেরে নরওয়ে সরকারের বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











