চুল কালো করার তেল খেয়ে নারী শ্রমিকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ২২ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে চুল কালো করার তেল খেয়ে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (২১ মে) দুপুরে টঙ্গীর সাতাইশ শরীফ মার্কেটে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত সালমা আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গুনাইগাছ দক্ষিণপাড়া গ্রামের সোলেমান হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পশ্চিম থানা এলাকার সাতাইশ শরীফ মার্কেট এলাকায় বাবুল হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাস্কো ট্যাক্স নামে একটি কারখানায় আয়রন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার এসআই শুভ মন্ডল জানান, সালমার তিন সন্তান রয়েছে। তারা গ্রামেই থাকে। সে টঙ্গী এলাকায় ভাড়া বাড়িতে থেকে গার্মেন্টস কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করেন। সালমা পরিবারিক নানা সমস্যায় হতাশাগ্রস্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার দুপুরে সালমা তার ভাড়া বাড়িতে থেকে চুল কালো করার তেল খেয়ে গুরুতর অসুস্থ হন। পরে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া তাকে উদ্ধার করে টঙ্গীর গুশুলিয়ার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান।
তিনি আরও জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি





