ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:৫২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

চুল পড়া রোধে শীতকালে যা করবেন না

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শীত পড়লেই চুল শুষ্ক হয়ে যাওয়া, খুশকির মতো সমস্যা বাড়তে থাকে। ফুরফুরে এই মরসুমে তাই হাজার সাজগোজের পরও যেন কোথাও রূপ খেলে না। সেই কোমল, ঝলমলে চুল যে আবার কী করে ফিরে পাওয়া যাবে, তা নিয়েই চলে ভাবনাচিন্তা। কিন্তু কয়েকটি কাজ এড়িয়ে চললেই মিটতে পারে এই সমস্যা, তা কি জানা আছে? খবর আনন্দবাজার পত্রিকার।

শীতকালে চুল কোমল ও মসৃণ রাখতে চাইলে কী কী করবেন না?

১) এ সময়ে গরম জলে স্নান করার অভ্যাস অনেকেরই থাকে। কিন্তু অতিরিক্ত গরম জলে মাথা না ধোয়াই ভাল। তাতে রুক্ষ হয়ে যেতে পারে চুল। কারণ গরম জল চুল থেকে তেল শুষে নেয়। তাতেই চলে যায় চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য।

২) শীতকালে শ্যাম্পু করেই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোন? সেটিও সমস্যার কারণ হতে পারে। নিয়মিত চুলে তাপ দিলে তা রুক্ষ তো হয়েই যায়, সঙ্গে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। চুলের ডগা ফেটে যেতে পারে। তালু শুষ্ক হয়ে যেতে পারে। খুশকির সমস্যাও বাড়তে পারে।

৩) ভিজে চুলে বেরিয়ে পড়েন কি? এটিও ডেকে আনতে পারে নানা সমস্যা। ভিজে চুলে ঠান্ডা হাওয়া লাগলে চুল শুকোতে চায় না। জল বসে যেতে পারে মাথায়। তাতে ঠান্ডা লেগে সর্দি-কাশি তো হতেই পারে, সঙ্গে খারাপ হয়ে যেতে পারে চুলের মানও। দিনের পর দিন এ ভাবে জল বসতে থাকলে শুষ্ক হয়ে গিয়ে চুল পড়তে শুরু করে।