চুয়াডাঙ্গায় নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে এক নারীসহ তিনজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম কাবাসহ তিনজনকে আটক করেছে।
আহতরা হলেন- শহরের রেলপাড়ার শাহিনের ছেলে হাসিব (২০), একই পাড়ার আক্তারুজ্জামানের ছেলে ছাবিদ (২০), হাফিজুর রহমানের মেয়ে আসমা খাতুন (৪২) ও আবুল কালামের মেয়ে বৃথি খাতুন (২৫)। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শহরের রেলপাড়ায় এ ঘটনা ঘটে।
অপরদিকে একই দিন রাত ১১টার দিকে মিরাজুল ইসলাম কাবার ভাই জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম আসমানের বাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
জানা গেছে, বেশ কিছুদিন পূর্বে শহরের ফার্মপাড়ার বাধনের সঙ্গে হাসিবের বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে শুক্রবার আবারও উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসিব, ছাবিদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে অভিযুক্তরা। এ সময় হাসিবের ফুফু আসমা খাতুন ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। মাকে কুপাতে দেখে মেয়ে বৃথি প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারধর করে অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পর অভিযান চালিয়ে মিরাজুল ইসলাম কাবা, তার ভাই নান্টু ও বাধনকে আটক করে সদর থানা পুলিশ।
এদিকে এঘটনার পর রাত ১১ টার দিকে যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমানের বাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সদর থানার পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, হাসিব, ছাবিদ ও আসমার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। ক্ষতস্থানে সেলায় করা হয়েছে। এছাড়াও বৃথির শরীরের বিভিন্নস্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান বলেন, পূর্ব শক্রতার জেরে নারীসহ তিনজন ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন। আরও এক নারীকে মারধর করেছে বলে জেনেছি। এ ঘটনার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বাড়ি ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, রাত ১১টার দিকে রেলপাড়ার সিরাজুল ইসলাম আসমান নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। বাড়ির মেইন দরজা ও বৈদ্যুতিক মিটার ভাঙা দেখতে পাই। কে বা কারা ভাঙচুর করেছে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে








