ছন্দে ফিরেছেন তানভীন সুইটি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নন্দিত মডেল ও অভিনেত্রী তানভীন সুইটি কিছুদিন আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক টাকা স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া ফেলেছিলেন। বিশেষ করে বিজ্ঞাপনটি প্রচারের শুরুর সময় থেকে এখন পর্যন্ত সুইটির বলা সংলাপ ‘এসব ফ্রটগিরি আমার সাথে চলবে না’ বেশ আলোচনাতেও রয়েছে।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন পিপলু। এই বিজ্ঞাপনে কাজ করার পর বিজ্ঞাপনে যেমন অনেকদিন পর ছন্দে ফিরেছেন তানভীন সুইটি। যে কারণে এই মুহুর্তে বলা যায় প্রায় প্রতিদিনই নতুন নতুন বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু গল্প, চরিত্র এবং সর্বোপরি সম্মানী সবমিলিয়ে ব্যাটে বলে মিলে না বিধায় বিজ্ঞাপনে কাজ করা হয়ে উঠছে না সুইটির।
তবে এরইমধ্যে তানভীন সুইটি নতুন একটি ধারাবাহিক নাটকের দ্বিতীয় লটেরর কাজ শুরু করেছেন। ধারাবাহিকের নাম ‘গুলশান এভিনিউ-সিজন টু’। এটি নির্মাণ করছেন নিমা রহমান। ধারাবাহিকটি রচনা করেছেন ওপা বাংলার নাট্যরচয়িতা শিবাশীষ বন্দ্যোপাধ্যায়। শিগগিরই ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে বলে জানালেন সুইটি।
ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন,‘ গুলশান এভিনিউ যখন প্রথম প্রচার হয় তখন আমি অভিনয় করিনি। সিজন টু’তে আমাকে দেখা যাবে রোকসানা চরিত্রে। এই ধারাবাহিকে অভিনয় করতে এসে আমি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ’সহ আরো যারা আছেন তারা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি।
সত্যি বলতে কী আমাদের মধ্যে এতকটা পারিবারিক বন্ধন রয়েছে। আমাদের মধ্যে বোঝপড়াটাও চমৎকার। যে কারণে কাজ করার সময় অভিনয়টাও বেশ উপভোগ্য হয়ে উঠে। অভিনয় করার আগে আমরা রিহার্সেলও করে নিচ্ছি। যে কারণে অভিনয় হয়ে উঠছে প্রাণবন্ত। গুলশান এভিনিউ সিজন টু’তে দর্শক নতুনত্ব পাবে। আর নিমা আপাও খুব আন্তরিকতা দিয়ে নাটকটি নির্মাণ করছেন। আশা করছি গুলশান এভিনিউ’তে মুগ্ধ হবেন দর্শক।’
এদিকে বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক জাহিদ হাসান পরিচালিত ‘পিছুটান’-এও নিয়মিত অভিনয় করছেন তানভীন সুইটি। ঈদের আগে লকডাউন শুরু হবার আগে সুইটি মঈন বারী’র নির্দেশনায় শর্টফিল্ম ‘সাথী’তে অভিনয় করেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুইটি।
সুইটি জানান ‘সাথী’ শর্টফিল্মের গল্প নারীদের জীবনকে ঘিরে। এই শর্টফিল্মটিতে অভিনয় করেও বেশ তৃপ্ত সুইটি। সুইটি অভিনীত মো: ইসমাইল পরিচালিত সালমান শাহ’র সঙ্গে অভিনীত একমাত্র নাটক ‘স্বপ্নের পৃথিবী’ এখনো দর্শক ইউটিউবে উপভোগ করেন।
নাটকটি রচনা করেছিলেন সালমান শাহ। এতে খলিল শরীফের গাওয়া ‘তোমার প্রেমে আমি অন্ধ , বুঝিনা ভালো মন্দ’ গানটি দর্শকের কাছে এখনো ভালোলাগার একটি গান।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





