ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্)’র দায়িত্ব থেকে শিক্ষক ডা. রফিকুল আলমকে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় অব্যাহতি দেয়া হয়েছে। সেইসঙ্গে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বিভাগের মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেয়ার কথা বলে ছাত্রীদের প্রলুব্ধ করতেন সিরাজগঞ্জ ম্যাটসের হোস্টেল সুপারভাইজারের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার কাম শিক্ষক ডা. কাজী রফিকুল আলম।
তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে ছাত্রীদের বিভিন্ন কায়দায় যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করতেন তিনি। এসব ঘটনার প্রতিকার না পেয়ে অনেকেই প্রতিষ্ঠান ছেড়েও চলে গেছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ একজন নারী হয়েও বদমেজাজি ওই শিক্ষকের ভয়ে প্রশাসনিক পদক্ষেপ নিতে সাহস পান না বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই শিক্ষকের যৌন হয়রানির মুখে পড়েছেন টাঙ্গাইলের এক ছাত্রী।
এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বলেন, ওই শিক্ষকের যৌন হয়রানির বিষয়ে আমরা কয়েকজন অধ্যক্ষ বরাবর অভিযোগ দিই। তবে অধ্যক্ষসহ শিক্ষকরা অভিযোগ আমলে নেননি। প্রতিকার না পেয়ে আমি স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছি। অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, সিভিল সার্জন, স্বাচিপ-বিএমএ নেতাদেরও দেয়া হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ ম্যাটসের অধ্যক্ষ ডা. আকিকুন নাহার বলেন, এক শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনা সত্য হলে তা আড়াল করার সুযোগ নেই। ইতোমধ্যেই অভিযুক্ত শিক্ষক ডা. রফিকুল আলমকে ম্যাটস’র সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির তদন্ত প্রতিবেদন হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




