ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২২:০৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ছাদ থেকে পড়ে মেডিকেলের বিদেশী ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের কাশ্মীরি এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মৃত খুশবু মঞ্জুর (১৯) মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে এবং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। সে শাহজাদপুরে স্ট্যাডি ট্যুরে গিয়ে দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে পুলিশ।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান ও শাহজাদপুর পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু সহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যায়। দুপুরে খাবার শেষে খুশবু ৪ তলা ভবনের ছাদে উঠে। 

এক পর্যায়ে সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে এখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।

দুর্ঘটনার কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি।