ছিনতাই হওয়া সেই প্রেমিকা উদ্ধার, গন্ডারসহ আটক ৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৩ পিএম, ১৫ জুন ২০১৯ শনিবার
রাজধানীর পল্লবীতে পুলিশের ‘সোর্স' পরিচয়ে কিশোরের কাছ থেকে ছিনতাই হওয়া সেই প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ।নিখোঁজের ছয় দিন পর ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেরিনকে (১৩) মিরপুর-১১ এর একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় গন্ডার নামে বিহারি ক্যাম্পের সেই সন্ত্রাসীসহ তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।
পল্লবী থানার উপ-পরিদর্শক ( এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। একই সঙ্গে জেরিন নামের মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে।
জেরিনের মামা শামীম আহমেদ জানান, জেরিনকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এর আগে গত ৮ জুন মিরপুর থেকে নিখোঁজ হন জান্নাতুল ফেরদৌস জেরিন। সিসিটিভি ফুটেজে তাকে এক ছেলের সঙ্গে হেঁটে যেতে দেখা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাহিম ও তার এক বন্ধু জেরিনকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। আর জেরিনের পরিবারের দাবি, ওই স্থান থেকেই জেরিনকে অপহরণ করা হয়।
তবে পুলিশের কাছে ফাহিম দাবি করে, ওই রাতে পুলিশের এক সোর্স তাকে ভয় দেখিয়ে জেরিনকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর ছয়দিন ধরে জেরিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ফাহিমের দাবি, পুলিশের সোর্স পরিচয় দেওয়া মামুন নামের ওই ব্যক্তি জেরিনকে অন্য কোথাও নিয়ে গেছে। তবে পুলিশ বলছে, গন্ডার নামের অন্য এক সন্ত্রাসীর সঙ্গে জেরিনকে জোড় করে বিয়ে দিয়েছে পুলিশের সোর্স পরিচয় দেওয়া মামুন। সেই ব্যক্তির মুঠোফোন নম্বর ট্রাকিং করে সর্বশেষ অবস্থান জানা গেছে কুমিল্লায়।
প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস জেরিন রাজধানীর পল্লবী এলাকার এমডিসি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ইয়াসিন শেখ ফাহিমের (১৫)। জেরিন-ফাহিমের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে চায়নি তাদের পরিবারের সদস্যরা। তাই গত ৮ জুন রাতে তারা দুজন বাসা থেকে অজানা উদ্দেশে বেরিয়ে যায়।
এ ঘটনার পরের দিন মেয়ের নিখোঁজের বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জেরিনের বাবা জামাল উদ্দিন। মামলায় ফাহিম, তার মা ফারহানা বেগম ও ফারহান মাসুদ নামের একজনকে আসামি করা অপহরণ মামলা করে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





