ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করলেন স্বামী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
নোয়াখালীর কবিরহাটে পরকীয়ার জেরে রুপালি বেগম (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় নিহতের স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) আটক করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাত আড়াইটার দিকে কবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রুপালি বেগম কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের মনির চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। আটক ইউসুফ নবী রুবেল কবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ মাস আগে রুপালি বেগমের সঙ্গে ইউসুফ নবী রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু রুপালি বেগমের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে স্বামী রুবেল প্রায় সন্দেহ করতেন। পরকীয়ার জেরে রুবেল রোববার (১২ জুন) রাত আড়াইটার দিকে রুপালি বেগমের ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফল কাটার চুরি দিয়ে জবাই করে হত্যা করে। পরে মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে রুবেলকে আটক করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়ার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুর রফিককে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




