ছেলে না ফেরা পর্যন্ত পায়েস খাবেন না শাহরুখপত্নী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
দুই সপ্তাহ হতে চললো কারাগারে বন্দি বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। একাধিকবার জামিনের আবেদন খারিজ করেছেন আদালত। শাহরুখপুত্রের পক্ষে কোনো যুক্তিই ধোপে টেকেনি সেখানে। কিন্তু তবু আশা ছাড়তে নারাজ শাহরুখ এবং গৌরি। তাদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরি। আরিয়ান না ফেরা পর্যন্ত কোনো রকম মিষ্টি তৈরি করবেন না। তাদের রাজপ্রাসাদসম বাড়ি ‘মান্নাত’ এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরি। এর পরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনো মিষ্টি তৈরি করা হবে না।
আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরি। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে প্রার্থনা করছেন তিনি।
গত ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার হন আরিয়ান। আপাতত আর্থার রোড জেলে রয়েছেন তিনি। আজ ২০ অক্টোবর আবার তার জামিনের শুনানি হবে। আলোর উৎসব দীপাবলির আগে শাহরুখ-গৌরি ছেলেকে ফিরে পাবেন কিনা তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









