ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৮:৩৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ছেলে বা মেয়ে হলে শেখাব মাথা নত করে না চলতে: নায়িকা নুসরাত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মা হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। এ খবর এখন সবারই জানা। যদিও এখনো সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করেননি নায়িকা। তার স্বামী নিখিল জৈন যেহেতু আগেই জানিয়ে দিয়েছেন যে, এ সন্তানের বাবা তিনি নন। তাই এখন পর্যন্ত সবার এটাই ধারণা, নুসরাতের সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।

যাহোক, মাতৃত্ব ও গর্ভনিরোধক ওষুধ নিয়ে কথা বলতে সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায়ের সঙ্গে এক লাইভ চ্যাটে অংশ নেন হবু মা নুসরাত জাহান। সেখানে কথা প্রসঙ্গে তিনি জানান, ‘আমার মেয়ে হলে তাকে শেখাব যাতে কারো কাছে কখনো মাথা নত না করে। ছেলে হলেও এটাই শেখাব। একজন মানুষ হিসেবে নিজের শর্তে বাঁচা খুব জরুরি। সমাজ কী বলল বা কী ভাবল তার ভয়ে নয়। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে।’

ওই লাইভ চ্যাটে নুসরাতের মুখে বার বার শোনা যায় নারীদের ক্ষমতায়নের কথা। সমাজে পুরুষ আর নারীর মধ্যে এখনো যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সমাজের ভয়ে এখনো যে নারীরা তাদের মনের কথা খোলাখুলি বলতে পারেন না, সে ব্যাপারে কথা বলেন সাংসদ-অভিনেত্রী।

নিজের সম্পর্কে অভিনেত্রী জানান, ‘সবার আগে নিজের শরীরের খেয়াল রাখছি। সবসময় খুশি আর পজিটিভ থাকার চেষ্টা করছি। আমাকে যারা চেনেন, তারা জানেন আমি খুব পজিটিভ একটা মানুষ। নিজের মতো করে ভালো থাকতে ভালোবাসি। এখন সেটাই করছি। কাজ যা হচ্ছে, তার বেশিরভাগই অনলাইনে। তার মাঝে কিছু বিজ্ঞাপন ও ফটোশুট করেছি।’

নিজের সম্পর্কে চলমান ট্রল ও কটাক্ষের বিষয়ে নুসরাত বলেন, বহুদিন আগেই এসব পাত্তা দেয়া বন্ধ করে দিয়েছি। আসলে পাবলিক ফিগার হলেই তো লোকে ভাবে, এঁকে নিয়ে যা ইচ্ছে বলা যায়! বেশিরভাগই ফেইক অ্যাকাউন্ট। কী হবে এসব ভেবে!

ক্যারিয়ারের শুরু থেকেই চর্চায় নুসরাতের ব্যক্তিগত জীবন। ২০১৪ সালের দিকে তিনি প্রথমে গোপনে বিয়ে করেন ভিক্টর ঘোষ নামে একজনকে। দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনকে ভালোবেসে ২০১৯ সালের শুরুর দিকে তাকে তালাক দেন। ওই বছরেরই ১৯ জুন তুরস্কে গিয়ে নিখিলকে বিয়ে করেন নুসরাত। সেই নিখিলকে ছেড়ে এখন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে লিভ টুগেদার সম্পর্কে রয়েছেন নায়িকা।

টলিউডে জোর গুঞ্জন, নুসরাতের গর্ভের সন্তান যশেরই। তারা নাকি গোপনে বিয়েও করে ফেলেছেন। মাস কয়েক আগে তারা রাজস্থানে আজমীর শরীফে গিয়েছিলেন একসঙ্গে। শোনা যায়, বিয়ে করে আশীর্বাদ চাইতেই সেখানে গিয়েছিলেন যশ-নুসরাত। যদিও নিজেদের সম্পর্ক ও বিয়ের গুঞ্জন বিষয়ে এখনো পর্যন্ত কিছুই প্রকাশ করেননি এই তারকা জুটি।


-জেডসি