ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২২:২৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

ছেলের প্রথম ছবি শেয়ার করলেন সুদীপা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সুদীপা চট্টোপাধ্যায়। ভারতিয় টিভি চ্যানেল জি-বাংলায় সুদীপার রান্নাঘর নামে একটি রান্নার অনুষ্ঠান করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দুই  বাংলায়। গত বেশ কয়েক মাস ধরেই সুদীপা অনুষ্ঠানটি উপস্থাপনা করছিলেন না। তার স্থলাভিসিক্ত হয়েছেন অভিনেত্রী অপরাজিতা অাঢ্য। আসলে সুদীপা অন্ত:স্বত্তা ছিলেন। সম্প্রতি তিনি মা হয়েছেন। সুদীপা ছেলের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়া।


সাদা-সবুজ মোজায় মোড়া ছোট্ট দু’টো পা। ছবিতে দেখা যাচ্ছে এটুকুই। তবে আপাতত সেটুকুতেই খুশি সোশ্যাল মিডিয়া। কারণ ছবিটি আদিদেব চট্টোপাধ্যায়ের। যারা বাবা অগ্নিদেব এবং মা সুদীপা চট্টোপাধ্যায়।


সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রথম ছবি হিসেবে সদ্য এটি শেয়ার করেছেন সুদীপা। ক্যাপশনে তিনি লিখেছেন, আমাদের ছোট্ট রাজা আদিদেব (আদি) গোটা পৃথিবীকে হ্যালো বলছে। আপনাদের আশীর্বাদ চাই। আদি ধন্যবাদ দিচ্ছে চিকিৎসক রাজীব অগ্রবাল এবং তার ট্যালেন্টেড টিমের বাকি সদস্যদের।

 

ছেলের নাম আদিদেব রাখার পিছনে ছোট্ট ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটির একজন বয়স্কা নার্স বলেছিলেন গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেব। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রাখলাম।’’

 

তবে আদিদেবের ডাকনাম প্রচুর। এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হবে। কিন্তু বাবা ডাকছেন গাবলু। মায়ের কাছে আদির আদরের নাম মোগলি। অগ্নিদেবের সঙ্গে ছেলের খুব মিল বলেই জানিয়েছিলেন সুদীপা।