ছয় বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকাসহ ছয়টি বিভাগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি পাত পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া যেসব এলাকায় বৃষ্টি হতে পারে সেসব এলাকায় বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে চট্টগ্রামে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
আরও জানা যায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়াে হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি জানান।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ




