ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১:৪৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ এএম, ২৫ অক্টোবর ২০২১ সোমবার

অভিনেত্রী তানজিন তিশা। পুরোনো ছবি

অভিনেত্রী তানজিন তিশা। পুরোনো ছবি

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করেছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে হয়েছেন অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। তার নাটক মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। 

সম্প্রতি অনন্য এক অর্জন করেছেন তিশা। তার অভিনীত ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এই নাটকগুলো হলো-‘অবুঝ দিনের গল্প’, ‘প্রেম ছবি’, ‘জীবন’, ‘ছেলেটা বেয়াদব’, ‘মোবাইল চোর’, ‘আমার প্রেম তুমি’, ‘খুঁজছি তোমায়’, ‘শুনতে কি পাও’, ‘মি এন্ড ইউ’, ‘অনলি মি’, ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘দ্য এন্ড’, ‘একবার বলো ভালোবাসি’, ‘ভালোবাসি তুমি আমি’, ‘হঠাৎ দেখা’, ‘ভালোবাসা দুই’, ‘কেমন যেন তুমি’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘শেষটা অন্যরকম ছিল’ এবং ‘লটস অব লাফ’ (লল)।

এ সাফল্যকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিশা। 

এ প্রসঙ্গে তিশা বলেন, খুব আনন্দ হচ্ছে আমার নাটকের প্রতি দর্শকের এমন ভালোবাসা দেখে। ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এটি দারুণ।’ 

এ অর্জনে তাকে সামনের দিনগুলোয় প্রেরণা জোগাবে বলেও মনে করেন তিশা। সে জন্য দর্শকের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার শেষ নেই। 

তিশা বলেন, দর্শকের জন্যই এতদূর আসতে পেরেছি। তাদের ভালোবাসাই আমার সফলতার মূল। আমি সব সময় এ ভালোবাসা পেতে চাই।

//টুটুল