ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৭:৩০:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী এবার সাংবাদিক

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। তিনি এবার নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন। এতদিন রূপালি পর্দায় দর্শকদের মাতালেও এবার সাংবাদিক হিসেবে সামনে আসছেন মৌসুমী। ‘ভিশন-২০২১’ নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সম্প্রতি মৌসুমীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে পত্রিকাটির পক্ষ থেকে।

এ প্রসঙ্গে মৌসুমী বলেছেন, ‘চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অভিনয় করছি। সাংবাদিকদের সঙ্গে পরিচয় এবং যোগাযোগ আছে অনেকদিন ধরে। আমি সবসময় মনে করি সাংবাদিকতা একটি সুন্দর পেশা।’

মৌসুমী আরও বলেন, ‘আগে থেকেই ইচ্ছে ছিল পত্রিকার সঙ্গে নিজেকে জড়াব। অভিনয় শিল্পের বাইরে অন্য কিছু করব। সেভাবেই ভিশন-২০২১ ম্যাগাজিনের সঙ্গে নিজেকে জড়ানো।’