ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৪:৪০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট থেকে

ছবি: ইন্টারনেট থেকে

করোনা আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এই পরিচালক। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি ভালো আছি। আমার কোনো সমস্যা নেই, এমনকি করোনার তেমন কোনো লক্ষণও নেই। শুধু সর্দি ও হালকা গলাব্যথা হওয়ার কারণে গত ৫ এপ্রিল করোনা পরীক্ষা করি। রাতে রিপোর্ট পজিটিভ আসে।’

বহু জনপ্রিয় নাটকের নির্মাতা চয়নিকা গত বছরের শেষ দিকে মুক্তি দেন তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। পরীমনি-সিয়াম অভিনীত এ ছবিটি টানা কয়েক মাস ধরে প্রেক্ষাগৃহে চলেছে।