জনপ্রিয় পপ তারকা কোকো লি মারা গেছেন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
জনপ্রিয় পপ তারকা কোকো লি মারা গেছেন
হংকংয়ে জন্মগ্রহণকারী জনপ্রিয় পপ তারকা ও অভিনেত্রী কোকো লি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর বিবিসির।
বুধবার তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ক্যারল ও ন্যান্সি। গত কয়েক বছর ধরে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন।
কয়েক দশকের ক্যারিয়ারে কয়েক ডজন হিট অ্যালবাম, সিনেমা এবং টেলিভিশন শোয়ে দেখা গেছে কোকো লিকে।
কোকো লির বোনরা বলেছেন, রোববার কোকোর অবস্থা খুবই মুমূর্ষু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কোমা থেকে জীবিত ফেরানো যায়নি তাকে। বুধবার মারা যান তিনি।
এ বছর ছিল কোকোর সংগীত ক্যারিয়ারের ৩০তম বর্ষ। তিনি আন্তর্জাতিক সংগীতে চীনা গায়কদের জন্য নতুন বিশ্ব উন্মোচনে অক্লান্ত পরিশ্রম করেছেন। এ কারণে তিনি চীনাদের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়েছিলেন বলেও জানিয়েছেন কোকোর বোনরা।
এ গায়িকার পরিবার শোক প্রকাশের সঙ্গে আরও জানিয়েছেন, কোকো যদিও পৃথিবীতে দীর্ঘস্থায়ী হলো না, তবে তার আলোর রশ্মি চিরকাল থাকবে।
কোকো ডিজনির হিট সিনেমা মুলান’র ম্যান্ডারিন সংস্করণে প্রধান চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
কোকো হংকংয়ে জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন মার্কিন যুক্তরাষ্ট্রে। উচ্চ মাধ্যমিকের পর হংকংয়ে ফেরার সময় একটি গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। যেখান থেকে সংগীত ক্যারিয়ার শুরু হয় তার।
১৯৯০ দশকে এশিয়াতে সফলতা পান। লাখ লাখ অ্যালবাম বিক্রি হয়। ইংরেজি, ম্যান্ডারিন এবং ক্যান্টনিজ ভাষায় অনেক অ্যালবাম প্রকাশ করেছেন কোকো।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










