জনসনের পণ্য ব্যবহারে জরায়ু ক্যান্সারের অভিযোগ আবারও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:৫৬ পিএম, ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার
মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)-এর বিরুদ্ধে মারাত্বক অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ২২ জন নারী অভিযোগ করেছেন, তাদের জরায়ু ক্যান্সারের পেছনে জনসন অ্যান্ড জনসন অ্যাসবেস্টস-দূষিত পাউডার দায়ী।
এরই পরিপ্রেক্ষিতে জনজন অ্যান্ড জনসনের বিরুদ্ধে ৪৭০ কোটি ডলার ক্ষতিপূরণের রায় হয়েছে। ওই রায়ের পর এক বিবৃতিতে জে অ্যান্ড জে তাদের অবস্থান জানিয়ে বলেছে, তাদের পণ্যে কখনও অ্যাসবেস্টসের দূষণ ঘটেনি এবং তাদের পণ্য ক্যান্সারের জন্য দায়ী নয়। কোম্পানিটি এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবারের রায়টি জে অ্যান্ড জের বেবি পাউডারের মতো ক্যান্সারের কারণ ট্যালকভিত্তিক পণ্যের ওপর এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতিপূরণ মামলা। উভয়পক্ষ থেকে পাঁচ সপ্তাহের বিশেষজ্ঞ সাক্ষ্য গ্রহণের পর জুরি বোর্ড মাত্র একদিনের মধ্যে রায় ঘোষণা করেন।
জনসন অ্যান্ড জনসনের একজন আইনজীবী জন বেইসনার বলেছেন, আমাদের একটি বড় সমস্যা হবে, কোনটির বিরুদ্ধে আপিল করবো সেটির অগ্রাধিকার ঠিক করা।
কয়েকজন আইন বিশেষজ্ঞ বলছেন, যদিও মিসৌরিতে আগে কয়েকটি মামলায় আপিল করে জিতেছে জনসন অ্যান্ড জনসন। তবে বৃহস্পতিবার সেন্ট লুইসের সার্কিট কোর্ট যে রায় দিয়েছেন সেটির বিরুদ্ধে আপিল করতে বেশ কাঠখড় পোহাতে হবে বিশ্বখ্যাত কসমেটিকস সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে।
এদিকে বিষয়টি জে অ্যান্ড জের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কেননা যুক্তরাষ্ট্রজুড়ে ট্যালক সংক্রান্ত প্রায় নয় হাজার মামলা মোকাবেলা করছে তারা। ট্যালক সংক্রান্ত মামলায় আগেও বেশ কয়েকটি বড় রায় পরিবর্তনে সফলতা পেয়েছে কোম্পানিটি। এবারও এ মামলা থেকে কোম্পানিটি বেরিয়ে এলেও তাদের ইমেজ দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে। জে অ্যান্ড জের পণ্য ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নিত্যনতুন অভিযোগও আসছে বিভিন্ন জায়গা থেকে। এগুলোর আশু সমাধান না করা গেলে ভবিষ্যতে এ কোম্পানি বিশ্ববাজারে আধিপত্য হারাতে পারে।
খবর : রয়টার্স
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











