জন্মদিনে আনুষ্কার সঙ্গে ভুটান ভ্রমণে বিরাট
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১০ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
ভুটানের পাহাড়ি গ্রামে এক পরিবারের সঙ্গে সময় কাটালেন বিরাট-আনুষ্কা
ব্যাপক জনপ্রিয় তারকা দু’জনে। দু’জনেই খুব ব্যস্ত। তবু ফাঁক পেলেই বেরিয়ে পড়েন আনুষ্কা শর্মা এবং বিরাট কোহেলি। নিজেদের জন্য ঠিক সময় বার করে নেন তারা। ব্যস্ততা দু’জনের রোম্যান্সে এতটুকু ছাপ ফেলতে পারেনি।
বিরাটের জন্মদিন উপলক্ষে ক্রিকেট ও কোলাহল থেকে দূরে ওই সেলিব্রিটি কাপলকে দেখা গেল আরও একবার একান্তে সময় কাটাতে।
বর্তমানে তারা ছুটি কাটাতে ভুটানে গিয়েছেন। ৫ নভেম্বর বিরাটের জন্মদিন। এবারের জন্মদিনে এক অন্য জীবন উপভোগ করলেন তারা।
ভুটানের পাহাড়ি গ্রামে এক পরিবারের সঙ্গে সময় কাটালেন তারা। সেখানে আতিথেয়তায় মুগ্ধ দুজনেই। টুইটারে সেই অভিজ্ঞতা শেয়ার করলেন আনুষ্কা শর্মা।
সাড়ে আট কিলোমিটার ট্রেক করে ভুটানের এক পাহাড়ি গ্রামে পৌঁছান বিরাট-আনুষ্কা। সঙ্গে ছিলেন তাদের গাইড।
গ্রামের রাস্তার পাশে এক বাছুরকে খাওয়াচ্ছিলেন আনুষ্কা। সে সময় ক্লান্ত দুই সেলিব্রিটি পথিককে চা খাওয়ার জন্য বাড়িতে আমন্ত্রণ জানান গ্রামেরই এক পরিবার।
তবে ওই পরিবার জানতেনও না যাদের আমন্ত্রণ জানাচ্ছেন, তারা সেলিব্রিটি। বিরাট-আনুষ্কা তাদের বাড়িতে চা খান, বেশ কিছুক্ষণ গল্প করেন, তারপর বেরিয়ে আসেন।
পাহাড়ি ওই মানুষগুলো তাদের কাছে কিছুই চাননি বিনিময়ে। মানুষগুলোর আতিথেয়তা এবং সারল্যে মুগ্ধ হয়েছেন বিরাট এবং আনুষ্কা।
তাদের সঙ্গে তোলা ছবি শেয়ার করে আনুষ্কা টুইটারে লিখেছেন, ‘জীবনের প্রকৃত অর্থ এটা না হলে আর কী, আমার জানা নেই। এই মুহূর্তটা চিরকাল মনে রাখবো।’
- এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ











