ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৫:৪৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

জন্মদিনে প্রেমিকাকে যে উপহার দিলেন রোনালদো

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বেশ ধুমধাম করেই প্রেমিকা জর্জিয়ানা রদ্রিগুয়েজের জন্মদিন পালন করেছেন পর্তুগিজ এ ফুটবলার। বর্তমানে সপরিবারে দুবাইয়ে আছেন তিনি। সেখানেই জর্জিয়ানার জন্মদিন পালন করেছেন। দুবাইয়ের আকাশচুম্বী অট্টালিকায় জর্জিয়ানাকে চমকে দিতে লেজার শোয়ের ব্যবস্থা করেছেন রোনালদো। আর তাতে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়েছেন জর্জিয়ানা।

সম্প্রতি জর্জিয়ানাকে নিয়ে ‘আই এম জর্জিয়ানা’ নামে শো এনেছে নেটফ্লিক্স। সেখানে ব্যবহৃত নানা দৃশ্যও দেখানো হয়েছে লেজার শোতে। 

মিরর জানিয়েছে, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রোনালদো ও জর্জিয়ানা। চার সন্তানের বাবা রোনালদো জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে। এ বিষয়ে তিনি ১০০০ ভাগ নিশ্চিত। জর্জিয়ানাও জানিয়েছেন, রোনালদো বিয়ের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গেই সম্মতি দেবেন তিনি।
সূত্র : মিরর ও ডেইলি মেইল