জন্মদিনে বাঁধন: অনেক অবিচারের শিকার হয়েছি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার
আজমেরী হক বাঁধন
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন আজ শনিবার। দারুন অীভনয় করে তিনি জয় করে নিয়েছেন ভক্তদের মন। আন্তর্জাতিকসহ নানা পুরস্কারও আছে তার ঝুলিতে। দেখতে দেখতে জীবনের ৩৯টি বসন্ত পার করছেন এই অভিনেত্রী। ৪০ বছরে এসে তিনি স্বরণ করলেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা কথা। যেখানে ওঠে এসেছে সফলতা ও হতাশার গল্প।
বিশেষ এদিনে ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘হ্যালো ওয়ার্ল্ড, আজ আমার ৪০তম জন্মদিন! জীবনের চতুর্থ দশক শুরু করলাম! সবচেয়ে সুন্দর নতুন এই দশক শুরু করি অনেক আশা, আনন্দ ও শান্তি নিয়ে। আগের দশকগুলো কেটেছিল দ্বিধায়, অন্যদের খুশি করার চেষ্টায় সময় নষ্ট করে! অনেক অবিচারের শিকার হয়েছি, ট্রমার মুখোমুখি হয়েছি। কিন্তু এই কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে বর্তমানের বাঁধন করে তুলেছে! জীবনে কোনো কিছু নিয়ে কোনো অনুশোচনা নেই। জীবনের বাকি অংশ উপভোগ করতে চাই সম্মান ও শান্তি নিয়ে! এবং আমি তা করব। আমি যেমন আছি, সেভাবে আমাকে সহ্য করার জন্য ধন্যবাদ। অনেক ভালোবাসা।’
বিশেষ দ্রষ্টব্যে রেহানা মরিয়ম নূর’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘আমি নিজের উপরে বিশ্বাস রাখি, নিজেকে সম্মান করি এবং আমি এখন যা আছি, তার পুরোটাই জীবনের প্রতিটি অস্থিরতার মাঝ থেকে নিজেকে এখানে এনেছি। আমি বিশ্বাস করি, নিজেকে উন্নত করার সবচেয়ে ভালো উপায় হলো শেখা। আমার জীবনে কিছু ভালো মানুষ আছেন যাদের সঙ্গে আমি আমার পরিস্থিতিগুলো আলোচনা করতে পারি এবং সমাধানের উপায় বের করি। আর যারা তাদের মূল্যবান সময় নষ্ট করেছেন আমাকে উপদেশ এবং অভিশাপ দিয়ে, বিশ্বাস করুন এগুলো কখনোই কোনো কাজে লাগেনি। আপনার সময়, এনার্জি ও জীবনে কী করবেন; তার সিদ্ধান্ত পুরোটাই আপনার। এখানে আমি শুধু আমার জীবনের গল্প বলছি।’
এদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘খুফিয়া’ সিনেমার সুবাদে বাংলাদেশ-ভারতের দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন বাঁধন। বিশাল ভরদ্বাজের এই সিনেমার গল্প এগিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক অফিসারকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন টাবু। বাংলাদেশে অপারেশনে এসে তার পরিচয় ঘটে হিনা রহমান ওরফে অক্টোপাস চরিত্রের সঙ্গে। আর এই ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। থ্রিলার ঘরানার এই সিনেমায় বাঁধন-টাবু ছাড়াও অভিনয় করছেন আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। গেল ৫ অক্টোবর এটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










